রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

আমেরিকার অস্ত্র দিয়ে জাতিসংঘের স্কুলে হামলা ইসরায়েলের: সিএনএন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থীশিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এতে অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার রাতে নৃশংস এ হামলা চালানো হয়। 

ইসরায়েল এই হামলায় আমেরিকার অস্ত্র ব্যবহার করেছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষণে উঠে এসেছে।

হামলার সময় স্কুলটিতে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি অবস্থান করছিলেন। আহত ব্যক্তিদের নিকটবর্তী আল-আকসা মার্টার্স হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।

হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলও। তাদের দাবি, ওই স্কুলে হামাসের তৎপরতা ছিল। এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম সিএনএন। তবে ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিও বিশ্লেষণ করে এবং একজন বিস্ফোরক বিশেষজ্ঞের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ হামলায় আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় আমেরিকার তৈরি অন্তত দুটি জিবিইউ-৩৯ এসডিবি বোমার ধ্বংসাবশেষ শনাক্ত করা গেছে। এ নিয়ে গত দুই সপ্তাহের মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর হামলায় দুবার মার্কিন অস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করল সিএনএন। 

এর আগে গত ২৬ মে রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল ইসরায়েল। সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৪,/রাত ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit