ডেস্ক নিউজ : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি আজ এক শোক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. আনোয়ারুল কবির চৌধুরী-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি মরহুম আনোয়ারুল কবির চৌধুরী-এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট আনোয়ারুল কবির চৌধুরী গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর এবং তিনি স্ত্রী, ১ ছেলে ও ১মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/রাত ৯:০৯