সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

২৯ জুন থেকে সব কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে দেশের সব কোচিং সেন্টার ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৫ জুন) সচিবালয়ে এ বিষয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে দেশের সব কোচিং সেন্টার ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

গত ২ এপ্রিল চলতি বছরের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।‌ সূচি অনুযায়ী, আগামী ৩০ জুন পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ হবে।

রুটিন অনুযায়ী, প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit