সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

দায়িত্ব নিলেন র‌্যাবের নতুন মহাপরিচালক

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। 

বুধবার (৫ জুন) সকালে এই দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে র‌্যাব সদর দপ্তরে পৌঁছালে নতুন মহাপরিচালককে স্বাগত জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহবুর আলম ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ। 

এর মধ্য দিয়ে বাহিনীটির দশম ডিজি হিসেবে এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন হারুন অর রশিদ।

পরে তিনি  ধানমন্ডি ৩২ নম্বরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। পাশাপাশি দুপুর সোয়া ১২টায় বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন। 

এদিন দুপুর ২টায় র‍্যাব মহাপরিচালক গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন। 

গত ২৯ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশীদকে র‍্যাবের ডিজি হিসেবে নিয়োগ দেয় সরকার। একইদিন পৃথক আরেক আদেশে আগের র‍্যাব ডিজি খুরশীদ হোসেনকে অবসর দেওয়া হয়।  

পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে। সর্বশেষ তিনি পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) পদে কর্মরত ছিলেন। 

তার আগে তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন। ডিআইজি থাকাকালীন তিনি ২০১৯-২০২০ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার পান। বাংলাদেশ পুলিশ পদক-বিপিএমও পেয়েছেন হারুন অর রশিদ।  

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit