শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

১৬ দিনের ছুটি পাচ্ছে পবিপ্রবিয়ানরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত’র অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদুল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ৭ জুন হতে ২২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসহ সকল শিক্ষা ও প্রশাসনিক বিভাগসমূহের অফিস কার্যক্রম বন্ধ থাকবে। প্রভোস্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ৭ জুন বিকাল ৫টা হতে ২২ জুন পর্যন্ত সকল আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। ২৩ জুন সকাল ৬টায় আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে। 

বন্ধকালীন সময়ে ছাত্র-ছাত্রীদেরকে হলে অবস্থান না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তবে জরুরি বিভাগ/শাখাসমূহ যথারীতি খোলা থাকবে এবং উক্ত বিভাগে রোস্টার ভিত্তিতে ১ জন কর্মকর্তা ও ১ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

এছাড়াও ছুটি পরবর্তী অফিস খোলার তারিখে সকল ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, বিভাগ ও শাখা প্রধানগণকে সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি হাজিরা রেজিস্ট্রারের নিকট জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit