বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড চালু, মাসে কত টাকা পাবেন খেলোয়াড়রা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

দিল্লির ৭ আসনেই রাজত্ব বিজেপির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে লোকসভা আসনের সংখ্যা মাত্র সাতটি। কিন্তু দেশের ক্ষমতায় থাকার সময় রাজধানীতে নিজেদের অবস্থান ভালো রাখতে চায় যে কোনও দল রাজনৈতিক দল। সে ধারাবাহিকতায় কংগ্রেস এবং আম আদমি পার্টির (আপ) জোটকে পেছনে ফেলে দিল্লির ৭ আসনেই অবস্থান ধরে রাখার লড়াইয়ে এগিয়ে রয়েছে বিজেপি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ তথ্য অনুসারে, দিল্লির ৭ আসনে বিজেপি ৫৪.০৭ শতাংশ, আম আদমি পার্টি ২৬.০১ শতাংশ এবং কংগ্রেস ১৭.২৯ শতাংশ ভোট পেয়েছে।

সেই ধারা অব্যাহত রেখে এবারও কংগ্রেস এবং আম আদমি পার্টির (আপ) জোটকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি। উত্তর-পূর্ব দিল্লি, পশ্চিম দিল্লি এবং দক্ষিণ দিল্লির ভোটগণনার এই পর্যায়ে বিজেপি শীর্ষস্থান ধরে রেখেছে।

উত্তর পূর্ব দিল্লিতে বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি, দক্ষিণ দিল্লিতে বিজেপি প্রার্থী রামবীর সিং বিধুরী এবং পশ্চিম দিল্লিতে বিজেপি প্রার্থী কমলজিৎ সেহরাওয়াত  বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit