বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ইরানের প্রেসিডেন্ট পদে আহমাদিনেজাদের মনোনয়ন দাখিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হঠাৎ মৃত্যুতে শূন্য পদে আগামী ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে ইরান। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রোববার মনোনয়ন জমা দেন মাহমুদ আহমাদিনেজাদ। 

অবশ্য মনোনয়ন দাখিল করলেও তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ দেওয়া হতে পারে। কারণ ইরানের প্রেসিডেন্ট প্রার্থী বাছাই করেন ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল। ১১ জুন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এই কাউন্সিল। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দ্বন্দ্বের জেরে এবারও তাকে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০১৭ ও ২০২১ সালেও প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে।

আহমাদিনেজাদ ইরানের রিভোল্যুশনারি গার্ড কোরের সদস্য ছিলেন। ২০০৫ সালে তিনি প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরপর দুইবার প্রেসিডেন্ট হওয়ার যে শর্ত তা পূর্ণ হওয়ায় ২০১৩ সালে পদ থেকে সরে দাঁড়ান তিনি।

গত বৃহস্পতিবার থেকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন শুরু হয়। সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন। এরই মধ্যে সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালিলি, তেহরানের মেয়র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী আলিরেজা জাকানি, সাবেক পার্লামেন্ট স্পিকার আলি লারিজানি, সাবেক শীর্ষ ব্যাংকার ও প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদোলনাসের হেমতি এবং সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ মাহদি ইসমাইলি মনোনয়ন দাখিল করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit