বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে ঢাবি উপাচার্য-জলবায়ু পরিবর্তন মোকাবেলাই পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১২২ Time View

জালাল আহমদ,ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, “জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ অনেক বেড়ে গেছে।যার ফলে মানব অস্তিত্ব ক্রমাগত হুমকির মুখে পড়ছে। তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলাই পৃথিবীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।পৃথিবীকে বসবাসযোগ্য ও মানবঅস্তিত্ব টিকিয়ে রাখতে তরুণ প্রজন্মকে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে”।গতকাল ১ জুন ২০২৪ শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দু’দিনব্যাপী ‘টিআইবি-ডিইউডিএস আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

ডিইউডিএস-এর সভাপতি অর্পিতা গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিইউডিএস-এর চীফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন প্রধান আলোচক এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান ও ডিইউডিএস-এর মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ডিইউডিএস-এর সাধারণ সম্পাদক আদনান মুস্তারী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, “ধনী দেশগুলো তাদের বিভিন্ন কর্মকা-ের মাধ্যমে পৃথিবীকে প্রতিনিয়ত দূষিত করছে। গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের আলোচনা, যুক্তিতর্ক ও বিতর্ক করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে স্বাস্থ্য ঝুঁকিসহ অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, কৃষি খাত হুমকির মুখে পড়ছে। বিতর্কের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ক্ষতিপূরণ আদায়ের দাবি সমাজ ও রাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিম-লে ছড়িয়ে দেয়ার জন্য উপাচার্য বিতার্কিতদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষ্যে ঢাকা

ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং ট্রান্সপারেন্সি

ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দু’দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং রানার্স-আপ হয় ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

যুক্তির এ মহাদ্বৈরথে বাংলাদেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য ৩২টি বিতর্ক দল অংশগ্রহণ করে।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৪,/ ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit