বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

প্রেমিকাকে বন্ধুদের নিয়ে ধর্ষণ করার অভিযোগ

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১০০ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : নিখোঁজের একদিন পর হাত-পা, মুখ ও চোখ বাঁধা অবস্থায় এক কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ৩১ মে শুক্রবার রাতে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিঁধলকুড়া কাঠের ব্রিজ থেকে তাকে উদ্ধার করা হয়। প্রেমের সম্পর্ক ছিন্ন করায় প্রেমিক ও তার বন্ধুরা ধর্ষণ করে ওই ছাত্রীকে ব্রিজে ফেলে গেছে বলে কলেজ ছাত্রী ও তার পরিবার দাবী করেছে।ধর্ষিতা ও তার পরিবার সূত্রে জানা গেছে, সিয়াম পেদা নামে শামসুর রহমান কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়–য়া এক ছাত্রের সাথে ওই কলেজ ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল।

কিছু দিন ধরে তাদের সম্পর্কে টানাপোরেন চলছিল। গত ৩০ মে বৃহস্পতিবার কলেজ থেকে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। ডামুড্যা উপজেলার ফরাজি টেক এলাকা থেকে প্রেমিক সিয়াম পেদা তার অপর চার বন্ধুর সহায়তায় প্রেমিকাকে অপহরণ করে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায়। পরে ৫ জন মিলে পালাক্রমে ওই ছাত্রীকে ধর্ষণ করে অপহরণকারীরা। যথা সময়ে বাড়ি না ফেরায় ওই ছাত্রীর পরিবারের লোকজন তাকে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজ করতে থাকে। কোথাও সন্ধান না পেয়ে পরিবারের লোকজন ছাত্রীর নিখোঁজ হওয়ার বিষয়টি ডামুড্যা থানা পুলিশকে জানায়। শুক্রবার রাত ১০টার দিকে কিশোরীর বাবা জানতে পারেন ডামুড্যার সিঁধলকুড়া কাঠের ব্রিজের ওপর হাত-পা, চোখ ও মুখ বাঁধা অবস্থায় এক কিশোরীকে পাওয়া গেছে। সেখানে গিয়ে মেয়েকে শনাক্ত করেন তিনি। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ কলেজ ছাত্রীকে উদ্ধার করে প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শরীয়তপুর সদর হাসপাতলে ভর্তি করেন।

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, আমার মেয়ে নিখোঁজের সংবাদ থানায় জানিয়ে আমরা বাড়িতে ফিরছিলাম। তখনই খবর পাই এক মেয়েকে একই উপজেলার সিঁধলকুড়া কাঠের ব্রিজের ওপর হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। সেখানে গিয়ে আমার মেয়েকে চিনতে পারি।শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিতু আক্তার বলেন, ধর্ষণের শিকার এক কিশোরীকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আলামত সংগ্রহ করে ওই কিশোরীকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ডামুড্যা থানা অফিসার ইনচার্জ এমারত হোসেন বলেন, হাত-পা বাঁধা অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit