বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‎লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ফাইনালে রিয়ালের গোলপোস্ট সামলাবেন কোর্তোয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুর দিকে হাঁটুর ইনজুরিতে পড়ায় লম্বা সময় মাঠের বাইরে থাকেন থিবো কোর্তায়া। সেসময় অবশ্য তার অভাব বুঝতে দেননি আন্দ্রি লুনিন। লা লিগা তো বটেই রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিতে অনন্য ভূমিকা রাখেন এই গোলরক্ষক। আজ ওয়েম্বলিতে অনুষ্ঠেয় ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে তিনিই ছিলেন রিয়ালের প্রথম পছন্দ। কিন্তু সেখানে বাধ সাধল অসুস্থতা।

ফ্লু জ্বরে ভোগায় বেশ কয়েকদিন ধরে অনুশীলন করতে পারেননি লুনিন। এমনকি দলের সঙ্গেও যোগ দেননি শুরুতে। তাই তার পরিবর্তে আজ রিয়ালের গোলপোস্ট সামলাবেন ইনজুরি থেকে ফেরা কোর্তোয়া। লুনিনকে থাকতে হবে বেঞ্চে। এমনটাই জানিয়েছেন কার্লো আনচেলত্তি।

১৫তম চ্যাম্পিয়নস লিগ শিরোপার জন্য মুখিয়ে থাকা রিয়াল কোচ বলেন, ‘লুনিনের ফ্লু হয়েছে, যে কারণে অনুশীলন করতে পারেনি। কাল (আজ) সে দলের সঙ্গে যোগ দেবে এবং বেঞ্চে থাকবে, তাই কোর্তোয়া খেলবে। এই ধরনের খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো খেলোয়াড়দের মাথায় পরিষ্কার ধারণা দেওয়া যে, মাঠে আমাদের কী করতে হবে। আমি যতটা পরিষ্কার থাকব, ততটা কম নার্ভাস থাকবে দল। ‘

চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমে গ্রুপ পর্ব থেকে সব ম্যাচই খেলেন লুনিন। কোয়ার্টার ফাইনালের ম্যানচেস্টার সিটির বিপক্ষে টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান এই গোলরক্ষক। এছাড়া লা লিগায় রেকর্ড ৩৬তম শিরোপা জয়ের পেছনে ২১ ম্যাচ খেলে ১০টিতেই ক্লিনশিট রাখেন তিনি।

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit