শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

জাতির জনকের সমাধিতে নব নির্বাচিত আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৬৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য নির্বাচিত ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন। আখাউড়া থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিস্থলে পৌঁছে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তিনি। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম, সাবেক উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন,আওয়ামীলিগের সাবেক যুগ্ম  সম্পাদক আব্দুল হালিম হেলাল, আওয়ামীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন আহমেদ খান, জোনায়েত মোহন, কাজী জহির উদ্দিন শিপন, জাকির হোসেন মাহাবুব, দেওয়ান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মনির হোসেন। তিনি ঘোড়া প্রতীকে ২৮ হাজার ৩০৯ ভোট পেয়েছেন। তিনি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও মোগড়া ইউপির তিনবারের সাবেক চেয়ারম্যান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূঁইয়া আনারস প্রতীকে ১৪ হাজার ৫৭৩ ভোট পেয়েছেন। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো তাঁকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে তাঁর পক্ষে নির্বাচনী মাঠে সরব ছিল।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৪,/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit