রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

মনিরামপুরে এমপি এবং আ’লীগ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৯৬ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুরের নবাগত উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু স্থানীয় সংসদ সদস্য ইয়াকুব আলী ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক হোসেনের বিরুদ্ধে নৌকার কর্মী সমর্থকদের মারপিট, বাড়িঘর ও ঘের দখলসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার উপজেলা পরিষদের প্রথম সভা শেষে বিকেল পাঁচটার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজন করা হয় এ সংবাদ সম্মেলনের।

সম্মেলনে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচায্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানসহ দলিয় নেতাকর্মীদের উপস্থিতিতে আমজাদ হোসেন লাভলু অভিযোগ করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে স্বতন্ত্র সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের নেতৃত্বে তাদের(ঈগলের) কর্মী সমর্থকরা নৌকার কর্মী সমর্থকদের ওপর একের পর এক হামলা, মারপিট, বাড়িঘর ও ঘের দখল করেছে। তাদের অত্যাচার থেকে রেহাই পেতে পরাজিত নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্য্যরে অনেক কর্মীসমর্থক বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন লাভলু আরো অভিযোগ করেন, উপজেলা নির্বাচনে সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন চেয়ারম্যান প্রার্থী হয়ে তার কাছে পরাজিত হবার পর থেকে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। তিনি জানান, গত ২৪ মে মনোহরপুরে তাকে তার কর্মীসমর্থকরা সংবর্ধনা দেন। পরদিন সেখানে যান সংসদ সদস্য ইয়াকুব আলী ও দলের সাধারন সম্পাদক ফারুক হেসেন। তিনি জানান ওই দিন রাতে তাদের(প্রতিপক্ষ) কর্মী সাবেক চেয়ারম্যান মহিতুজ্জামানের নেতৃত্বে মনোহরপুরে দলিয় কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আকতার ফারুক মিন্টুসহ অন্যান্য কর্মীসমর্থকদের নামে থানায় অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে প্ররিত্রান পেতে তিনি প্রধানমন্ত্রী ও দলের সাধারন সম্পাদকের হস্তক্ষেপ কামনা করেন। এ সব অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেন এ ব্যাপারে আগামি শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

তবে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন সকল অভিযোগ মিথ্যা ও পরিকল্পীত উল্লেখ করে জানান, ২৪ মে মনোহরপুরে সংবর্ধনা শেষে উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ও তার কর্মী সমর্থকরা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সবুরের কাছ থেকে দলিয় কার্যালয়ের চাবি ছিনিয়ে নিয়ে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য ইয়াকুব আলীর ছবি সহ আসবাপত্র ভাংচুর করে আমাদের ওপর দায় চাপাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৪,/দুুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit