বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

কসবায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সালেহা খুন 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩৩৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : পারিবারিক বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বামীর ছুরিঘাতে স্ত্রী সালেহা বেগম (৬০) খুন হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের পূর্ব গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন ঘাতক স্বামী আব্দুর রহিমকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহমেদ জানান, পরিবারের ছেলে-মেয়েদের মধ্যে সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে বৃদ্ধা সালেহা বেগমের সাথে তার বৃদ্ধ স্বামীর প্রায়ই বাকবিতন্ডা হতো। বৃহস্পতিবার সকালে একই বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে কলহ শুরু হয়। এর জেরে আব্দুর রহিম তার স্ত্রীকে ছুরিঘাত দিয়ে গুরুতর আহত করে।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit