বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

শিশুকে খাওয়ানোর সঠিক সময় ও নিয়ম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৮৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : যেসব খাবার খাওয়াবেন

তিন-চার বছরের ঊর্ধ্ব বয়সীদের অতিরিক্ত তেল ও মসলামুক্ত স্বাভাবিক সুষম খাবার খাওয়াতে হবে। শিশুদের বৃদ্ধির বয়স এটি। তাই খাবারে মাছ, মাংস, দুধ, ডিম ও ডাল রাখা উচিত। ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের খাবারে কিছুটা ভিন্নতা রয়েছে।

শিশুদের সদ্য তৈরি খাবার ও তাজা ফল খাওয়াতে হবে। গরমে কোনো অবস্থায়ই শিশুদের বাইরের খোলা খাবার, যেমন ঝালমুড়ি, ফুচকা, বাইরে অস্বাস্থ্যকর পরিবেশে কাটা ফল, রাস্তার পাশে বানানো শরবত খাওয়ানো যাবে না। এতে বিভিন্ন অসুখ হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি এই গরমে শিশুদের অতিরিক্ত চিনি খাওয়ানো থেকে বিরত থাকুন। অন্যথায় কৃমির সংক্রমণ বেড়ে যেতে পারে।

খাওয়ানোর সময়

তিন থেকে চার বছর বয়সের ঊর্ধ্ব শিশুদের তিন বেলা স্বাভাবিক খাবারের পাশাপাশি সকালে ও বিকেলে দুবেলা নাশতা খাওয়াতে হবে। ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের দৈনিক দুই থেকে তিনবার খাবার খাওয়াতে হবে। গরমে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। তাই নবজাতক ব্যতীত সব শিশুকেই কিছুক্ষণ পর পর পানি পান করাতে হবে। দিনে অন্তত এক থেকে দুবার লেবুর শরবত বা ফলের শরবত খাওয়াতে হবে। নবজাতক শিশুদের কিছুক্ষণ পর পর মায়ের বুকের দুধ পান করাতে হবে। এতে নবজাতকের পানিশূন্যতার আশঙ্কা থাকবে না।

খাওয়ানোর নিয়ম

শিশুদের কোনো অবস্থায়ই অতিরিক্ত গরম খাবার খাওয়ানো যাবে না। সদ্য ফ্রিজ থেকে বের করা খাবারও খাওয়ানো যাবে না। ছয় মাস থেকে দু-এক বছর বয়সী শিশুদের প্রতিবার ২.৫ মিলি বা আধা বাটি খাবার খাওয়াতে হবে। এভাবে দিনে দুই থেকে তিনবার খাবার খাওয়াতে হবে। ধীরে ধীরে খাবার খাওয়াতে হবে।

অসুস্থ হলে করণীয়

গরমে অস্বাস্থ্যকর খাবার খেয়ে শিশুরা পেটের ব্যথা ও ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হয়। এ থেকে মুক্তি পেতে তদের সদ্য রান্না করা অতিরিক্ত তেল-মসলামুক্ত খাবার, সদ্য ধোয়া ফল খাওয়াতে হবে। শিশুকে খাওয়ানোর আগে যিনি খাওয়াবেন তাঁর এবং শিশুর হাত ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে। শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত হলে তরল খাবারের পাশাপাশি খাবার স্যালাইন খাওয়াতে হবে। অসুখ কোনোভাবে ভালো না হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এ ছাড়া শিশুর জিহ্বা শুকিয়ে গেলে, প্রস্রাবের পরিমাণ কমে গেলে, শিশু অস্বস্তি বোধ করলে, বমি বমি ভাব হলে, মাথা ঘুরালে তা ডিহাইড্রেট বলে বিবেচনা করা যায়। এ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী তিন বেলা খাবারের পাশাপাশি খাবার স্যালাইন খাওয়াতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit