বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার হুমকি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : জঙ্গি সংগঠনের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচে হামলা করার জন্য আহ্বান করা হয়েছে। এই হামলার নাম দেয়া হয়েছে ‘লোন উলফ’। ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় হুডি পরা একটি লোকের পিঠে আগ্নেয়অস্ত্র। ভিডিওর নিচের অংশে সাদা অক্ষরে লেখা, ‘তোমরা ম্যাচের অপেক্ষায় আছো’, আর আমরা আছি তোমাদের অপেক্ষায়…’

নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গত এপ্রিল থেকেই জঙ্গি সংগঠনটি এ রকম হামলার হুমকি দিচ্ছে। কিন্তু এবারের হুমকি একেবারে নির্দিষ্ট করে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য দেয়া হয়েছে। তবে নিউইয়র্ক শহরের গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মুহূর্তে জনজীবনে নিরাপত্তায় বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই।’

ম্যানহাটনের ২৫ মাইল পূর্বেই অবস্থিত নাসাউ কাউন্টি স্টেডিয়াম। বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক শহরের গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, ম্যাচ ঠিকঠাকভাবে আয়োজন করার জন্য অনেক দিন ধরেই কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশকে বলা হয়েছে নিরাপত্তা জোরদার করার জন্য।
নিউইয়র্কে চারটি ম্যাচ খেলবে ভারত। আগামী ১ জুন বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছাড়াও কানাডা, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে তারা। এরই মধ্যে নিউইয়র্কে পা দিয়েই কঠোর অনুশীলন শুরু করেছে ম্যান ইন ব্লুরা। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit