শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

সৌদি আরব পৌঁছলেন প্রায় ৪৮ হাজার হজযাত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৯৮৫ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ১২১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। আজ বুধবার (২৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য মতে, সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ২৩৮ জন। তা ছাড়া হজযাত্রীদের সবার ভিসা ইস্যু সম্পন্ন করা হয়।এদিকে সৌদি আরবে মক্কা ও মদিনায় এখন পর্যন্ত ৮ বাংলাদেশি পুরুষ হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ছয় জন মক্কায় এবং দুজন মদিনায় মারা যান।

সর্বশেষ গত রবিবার (২৭ মে) জামাল উদ্দীন নামে একজন মারা যান।তাঁর বাড়ি কক্সবাজার জেলার মহেশখালীতে। চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit