মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

এমপি আজিমকে টুকরো টুকরো করে ওজন মেপে প্যাকেট করা হয়!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : ঝিনাইদহের-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারকে হত্যা করার পর মাংসের টুকরোগুলো ওজন মাপার মেশিন দিয়ে মাপা হয়। রিমান্ডে থাকা কসাই জিহাদ পুলিশকে এ তথ্য জানান। এ তথ্য শুনে তদন্তকারী কর্মকর্তারা হতভম্ব হয়ে পড়েন। মাংসগুলো ৫০ থেকে ১০০ গ্রাম করে কুচি কুচি করা হয় বলে জানিয়েছে জিহাদ। 

পুরো বিষয়টি ভিডিও রেকর্ডিং করেন পুলিশ কর্মকর্তারা। নিউ টাউনের ফ্ল্যাট থেকে ভিডিও কলে ধরা হয় বাংলাদেশ পুলিশের হেফাজতে থাকা আমানুল্লা, শিলাস্তি রহমান ও ফয়সাল সাজিকে। জিহাদের দেওয়া তথ্যগুলোর সঙ্গে আমানুল্লার বক্তব্য মিলিয়ে দেখা হয়।

সংশ্লিষ্টরা জানান, আজিম হত্যাকাণ্ডে মামলার বাংলাদেশের তদন্তকারী কর্মকর্তারা মঙ্গলবার সকালে কলকাতার সিআইডির কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন। সিআইডির কর্মকর্তারা ডিবির কর্মকর্তাদের জানিয়েছেন, কসাই জিহাদ হাওলাদার তাদের জানিয়েছে-আজিমের মাংসগুলো টুকরো টুকরো করার পর ওজন মাপার মেশিন দিয়ে মাপা হয়। 

তারা সিআইডিকে বলেছেন, বাথরুমে মাংস কাটার পর কিছু টুকরো কমোডের ভেতর দিয়ে ফ্ল্যাশ করেছেন। আর এ কারণে নিউ টাউনের ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাংকে তল্লাশি চালাতে হবে। পুলিশের এ প্রস্তাবে সিআইডির কর্মকর্তারাও সায় দেন। 

এদিকে মঙ্গলবার বিকেলে নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনের ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মাংসের দলা উদ্ধার করেছে বাংলাদেশের ডিবি পুলিশ ও কলকাতার সিআইডি। তবে দলাটি  আজিমের লাশের খণ্ডিত অংশ কি না, তা ফরেনসিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। 

ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, মঙ্গলবার দিনভর সঞ্জিভা গার্ডেনের সেপটিক ট্যাংক ও স্যুয়ারেজ লাইন ভাঙা হয়। সেখানে মানুষের মৃতদেহের অংশসাদৃশ কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। আমরা সেটা পরীক্ষাগারে পাঠিয়েছি। তারা ডিএনএ পরীক্ষাসহ প্রয়োজনীয় পরীক্ষা করে রিপোর্ট দেবে। রিপোর্ট পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ওই ফ্ল্যাটে তিনটি কমোড রয়েছে, সেগুলো ফ্ল্যাশ করলে ময়লা যেখানে জমা হয় এবং যে স্যুয়ারেজ লাইন, সেটি ভাঙতে পরামর্শ দিই। পরে সে অনুযায়ী সেপটিক ট্যাংক খোলা হয় এবং স্যুয়ারেজ লাইন ভাঙা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit