স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। সেই প্রস্তুতি ম্যাচের প্রথমটি মাঠে গড়ানোর কথা ছিল মঙ্গলবার রাত সাড়ে ৯ টায়। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচটি বাতিল করেছে আইসিসি। ম্যাচ বাতিলের কারণ হিসেবে বলা হচ্ছে বৈরি আবহাওয়াকে।
ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে অবশ্য আগে থেকেই শঙ্কা ছিল। ম্যাচের আগের দিন মুষলধারে বৃষ্টি ও আকাশ মেঘলা থাকায় ম্যাচ মাঠে গড়াবে কিনা সেটি নিয়ে ছিল প্রশ্ন। যদিও ম্যাচের দিনের আবহাওয়ার পূর্বাভাস খানিকটা স্বস্তিই দিয়েছিল বাংলাদেশি সমর্থকদের। বলা হচ্ছিল ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও পরে রং বদলেছে যুক্তরাষ্ট্রের আকাশ। আর তাতেই শেষ হয়ে গিয়েছে ম্যাচটি। মাঠে গড়ায়নি একটি বলও।
বাংলাদেশের পরবর্তী প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১ জুন। যেখানে বিশ্বকাপের শেষ প্রস্তুতি সারবে নাজমুল হোসেন শান্তর দর। যেখানে দারুণ খেলা উপহার দিয়ে বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়ায় এখন মূল লক্ষ্য বাংলাদেশি ক্রিকেটারদের।
কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৪,/রাত ৮:২০