মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দায় দক্ষিণ কোরিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে উত্তর কোরিয়ার ব্যর্থ প্রচেষ্টার নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া।রয়টার্স জানিয়েছে, সিউল মঙ্গলবার (২৮ মে) নিন্দা জানিয়ে বলেছে, এই ধরনের প্রচেষ্টা একটি উস্কানিমূলক কাজ, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।

এএফপি জানিয়েছে, উত্তর কোরিয়া কর্তৃক এই ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে এটি ছিল দ্বিতীয় ঘটনা। এর আগে উত্তর কোরিয়া সোমবার (২৭ মে) রাতে জানায়, তাদের ‘মালিগিয়ং-১-১’ নামের গোয়েন্দা স্যাটেলাইট বহনকারী রকেটটি ইঞ্জিন সমস্যার কারণে উৎক্ষেপণের কয়েক মিনিট পর বিস্ফোরিত হয়েছে।

গত বছরের শেষের দিকে দুই দফা ব্যর্থ প্রচেষ্টা চালানোর পর গত নভেম্বরে কক্ষপথে একটি গুপ্তচর স্যাটেলাইট স্থাপন করার দাবি করে উত্তর কোরিয়া। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, এই স্যাটেলাইট উৎক্ষেপণ কিম জং উনের শাসনামলের একটি শীর্ষ অগ্রাধিকার প্রকল্প।

জাপানি সম্প্রচার কেন্দ্র এনএইচকে’র মঙ্গলবারের পরিবেশিত ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের আকাশে একটি জ্বলন্ত প্রজেক্টাইল ছুটে চলার সময় বিস্ফোরিত হচ্ছে। উৎক্ষেপণের সময় এটি উত্তর-পূর্ব চীন থেকে ক্যামেরাবন্দী করা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কার্যালয় বলেছে, ‘এমন স্যাটেলাইট উৎক্ষেপণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন এবং এটি একটি উস্কানিমূলক কাজ।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit