বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

বিশ্বের কারোরই এমন শক্তিশালী বোলিং লাইনআপ নেই: আফ্রিদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান জাতীয় ক্রিকেট দল থেকে যেন প্রতি প্রজন্মেই একাধিক কিংবদন্তি পেসারের জন্ম হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইমরান খান, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ওয়াকার ইউনূস। আর বর্তমানে খেলা মোহাম্মদ আমির, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন আফ্রিদিরা তো আছেনই। নিঃসন্দেহে পাকিস্তানের বোলিং লাইনআপে বর্তমান প্রজন্মের অন্যতম ভাল ফাস্ট বোলাররা আছেন।

তবে পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক শহিদ আফ্রিদির মতে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী বোলিং লাইনআপ নাকি পাকিস্তানেরই। আইসিসি থেকে প্রকাশিত এক ভিডিওতে এমনটাই বলেছেন কিংবদন্তি এই অলরাউন্ডার।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মূল স্কোয়াডে আছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ ও সম্প্রতি অবসর ভেঙে ফেরত আসা মোহাম্মদ আমির। এছাড়াও দলে আছেন প্রতিভাবান তরুণ পেসার আব্বাস আফ্রিদি। এরা সকলেই সময়ের অন্যতম ভাল পেসারদের তালিকা করল উপরেই দিকে থাকবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৪,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit