শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

বাজারদর স্থিতিশীল তাই এসব নিয়ে মিছিল-মিটিং নেই: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রয়েছে। যে কারণে সাধারণ মানুষ ভালো আছে। তাই বাজার নিয়ে কোনো ধরনের মিছিল-মিটিং হচ্ছে না। মানুষ অসন্তুষ্ট থাকলে দুদিন পর পর মিছিল-মিটিং হতো। 

সরকার নির্ধারিত নিত্যপণ্যের বাজার দরের সঙ্গে বাস্তব দরের পার্থক্য থাকা কিভাবে দেখছেন-এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, থাকাই স্বাভাবিক। 

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, উৎপাদন পর্যায়ের মূল্য আর বাজার মূল্য এক হয় না। বর্তমান বাজার দরে আপনি সন্তুষ্ট কি না এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, আমি সন্তুষ্ট এমনটাতো বলছি না। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আপনাদের যা বলি সেটা না শুনে আপনারা একটা হেডলাইন খুঁজছেন।

এদিকে বাজারে দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে হিমাগারে ডিম সংরক্ষণের খবর পাওয়া যাচ্ছে জানিয়েছেন কৃষিমন্ত্রী বলেন, বিষয়টি তদারকি করা হবে। মনিটরিং চলছে। আমরা কিন্তু বসে নেই, জেলা প্রশাসকদের সঙ্গে আমাদের সচিবদের যোগাযোগ হচ্ছে। 

তিনি আরও বলেন, বোরো উৎপাদন ভালো হয়েছে। চালের কোনো ঘাটতি নেই, দাম স্থিতিশীল আছে। আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে, আমদানি উন্মুক্ত আছে। পেঁয়াজ আমদানি উন্মুক্ত আছে, কোনো সমস্যা হবে না। 

কৃষিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে সজাগ আছেন। তিনি বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কালকে হয়তো উনার (প্রধানমন্ত্রী) সঙ্গে আমাদের কথা হবে, আমরা যে আজকে সভা করেছি সেটি তাকে অবহিত করব।

সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৪,/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit