স্পোর্টস ডেস্ক : গত বছরের ২৬ নভেম্বর এভারটনের বিপক্ষে বাইসাইকেল কিকে একটি গোল করেন গারনাচো। ডানপ্রান্ত থেকে আক্রমণে উঠে তার দল। গারনাচোর পজিশন ছিল ডি বক্সের বাঁ-কোণার দিকে।
বক্সের বাইরে থেকে উড়ে আসা বল পেয়ে বাইসাইকেল কিকে আড়াআড়িভাবে জালভেদ করেন তিনি। এভারটনের পিকফোর্ড ঝাঁপিয়ে পড়েও তার নাগাল পাননি। তৃতীয় মিনিটের ওই গোলের পর মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলের গ্যালারির দর্শকরা। গারনাচো তখন ব্যস্ত উদ্যাপনে। নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করেই উদযাপন করেন তিনি।
কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৪,/বিকাল ৪:০৪