শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

অষ্টাশি বন্ধু কল্যান ফাউন্ডেশনের সদস্য আ: হাইয়ের ইন্তিকাল

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৫৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে অষ্টাশি বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই আর নেই। কিডনি, লিভার সিরোসিস ও হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকাল আটটার দিকে পৌরশহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন বাড়িতে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহী——রাজেউন)। তার বয়স হয়েছিল ৫২ বছর।

মৃত্যুকালে স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দুপুর দুইটার দিকে আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে উপজেলার জয়পুর গ্রামের পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়। কয়েক’শ মুসল্লির অংশ গ্রহনে জানাজা নামাজে ইমামতি করেন মাদীনাতুল উলুম মাসনা মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াহইয়া-বিন ইরশাদ। আব্দুল হাই উপজেলার জয়পুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

আব্দুল হাইয়ের মৃত্যর খবর পেয়ে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতীক, সামাজিক, ব্যবসায়ীক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে গভীর সমবেদনা জানান। অনুরুপভাবে সমবেদনা জানান মনিরামপুর অষ্টাশি বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit