মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

খাগড়াছড়ি পুলিশের উদ্যোগে”নো হেলমেট, নো ফুয়েল” কার্যক্রমের  উদ্বোধন করেন পুলিশ সুপার মুক্তা ধর। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১১৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট পরা নিশ্চতের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পেট্রোল পাম্পে” নো হেলমেট, নো ফুয়েল”  কার্যক্রম চালু সহ বিশেষ প্রচারণা অভিযান চালানো হয়েছে। রবিবার (২৬ মে) দুপুরের দিকে  খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে জেলা শহরের কে. সি ফিলিং স্টেশনে “নো হেলমেট, নো ফুয়েল” কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)।
পরে পেট্রোল পাম্পগুলোতে জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাঁটানো সহ পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে সেখানে বিশেষ প্রচারণা অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশ সুপার নিজে হেলমেট বিহীন  মোটরসাইকেল চালকদের মাঝে জনসচেতনা সৃষ্টির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও মোটরসাইকেলে স্টিকার সাঁটানো সহ হেলমেট বিহীন চালকদের সতর্ক ও হেলমেট পড়া চালকদের শুভেচ্ছা জানিয়ে চালকদের নিজের সেফটি নিশ্চিত করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। 
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)  সাংবাদিকদের জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন, ২০১৭ এর ধারা ১০ এর অধীন গঠিত উপদেষ্টা পরিষদ সভার সিদ্ধান্ত অনুয়ায়ী মোটরসাইকেল চালক এবং তার সহযাত্রীকে আবশ্যিকভাবে বিএসটিআই কর্তৃক নির্ধারিত মানের হেলমেট পরিধান করতে হবে। কোন মোটরসাইকেল চালক ও সহযাত্রী হেলমেট ব্যবহার না করলে উক্তমোটরসাইকেলে কোন প্রকার জ্বালানি সরবরাহ করা যাবে না। এই প্রেক্ষিতে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ১২৪ এর ক্ষমতাবলে মোটরসাইকেলের চালক ও সহযাত্রীদের জন্য ‘নো হেলমেট, নো ফুয়েল’ নির্দেশনা জারি করা হয়।
মোটরসাইকেলের চালক/রিফুয়েলিং স্টেশনের মালিকগণ এই নির্দেশনা অনুসরণ করবেন। অন্যথায় আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক সংশ্লিষ্টদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯২(১) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপার আরো বলেন, প্রতিদিন সড়ক-মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যত মানুষ প্রাণ হারাচ্ছেন, তাদের অধিকাংশ হেলমেট ব্যতিত মোটরসাইকেল চালনা করার কারণে নিহত হয়েছে। মোটরসাইকেল চালকদের মাঝে শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত করা গেলে এই প্রাণহানি অনেকাংশ কমিয়ে আনা সম্ভব। চলতি বছরে বেশ কয়টি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীরা মাথায় গুরুতর আঘাতে মারা গেছে।  ওইসব মোটরসাইলে আরোহীদের হেলমেট ব্যবহার থাকলে এ ধরনের ক্ষতি নাও হতে পারতো।

তাই সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা জরুরি উল্লেখ করে জেলা পুলিশের পক্ষ থেকে “No Helmet, No Fuel” কার্যক্রম বাস্তবায়নে সচেতনতামূলক প্রচারণা চালাবে। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরো বলেন, জেলার প্রতিটি পেট্রোল পাম্পে গাড়ি ছাড়া বোতল বা ড্রামে পেট্রোল-অকটেন বিক্রি না করতে পেট্রোল পাম্প মালিক ও খুচরা পেট্রোল ব্যবসায়ীদের আহবান জানান। এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি পাম্পে সচেতনতামূলক ব্যানার টানানোর আহ্বান জানান।

উল্লেখ্য, ২০/০৫/২৪ খ্রি. বাংলাদেশ সড়ক পরিবহনের প্রজ্ঞাপন ও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক সড়কে চলাচল নিরাপদ করার লক্ষ্যে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে জেলা পুলিশের এই কার্যক্রম। এসময় খাগড়াছড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার ত্রুাইম এন্ড অপস মো.জসীম উদ্দিন খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো.তফিকুল আলম, খাগড়াছড়ি ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব সহ  পুলিশের পদস্থ  কর্মকর্তা  জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি’র নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীরা  উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit