আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার শুরু হওয়ার সম্ভাবনা বেড়েছে। তবে আলোচনা শিগগির আবার শুরুর সম্ভাবনা বাড়ার মধ্যেই শনিবার গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় ৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি চিকিৎসকেরা এ তথ্য দিয়েছেন।
তিনি বলেছেন, আগামী সপ্তাহে মধ্যস্থতাকারী দেশগুলোর নেতৃত্বে নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা শুরু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে থাকছে মিশর ও কাতার। এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ থাকবে।
মঙ্গলবার মিশরের কায়রোতে আলোচনা আবার শুরু হবে বলে ইসরাইলি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ তথ্য অস্বীকার করেছেন গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের একজন কর্মকর্তা। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কোনো তারিখ ঠিক হয়নি।
গাজায় সাত মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের এ হামলায় প্রায় ৩৬ হাজার ফিলিস্তিন নিহত হয়েছেন। মধ্যস্থতাকারীরা গাজায় একটি যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে অনেক দিন ধরেই চেষ্টা করে আসছে।
কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/সন্ধ্যা ৬:১৫