মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

সাভারে অতর্কিত হামলায় সাংবাদিক আকাশ আহত 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১০০ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : সাভারে দুর্বৃত্তের হামলায় আখলাকুর রহমান আকাশ (৩৬) নামের এক সাংবাদিক আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার চক্ষু হাসপাতালে পাঠানো হয়।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে সাভার পৌর এলাকার ভাগলপুর সিরাক্সি বাজারে বেঙ্গল সিরাক্সি কারখানায় এ হামলার ঘটনা ঘটে। আহত আখলাকুর রহমান আকাশ সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি ডেইলি স্টার পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও নাগরিক টেলিভিশনের সাভার প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। 
ভুক্তভোগী আকাশ বলেন, সকালে হঠাৎ খবর পাই সাভারের সিরাক্সি বাজারে বেঙ্গল সিরামিক্স কারখানা কে বা কারা জোরপূর্বক দখল নিচ্ছে। এসময় আমি ঘটনাস্থলে যাই। পরে দেখি দুর্বৃত্তরা সিরামিক্স কারখানাটির কম্পিউটার ও সিসি ক্যামেরা ভেঙে ফেলছে। এমন দৃশ্য দেখে আমি মোবাইল ফোনে ভাঙচুরের ছবি তুলি। এসময় হঠাৎ কয়েক জন লোক এসে আমাকে মারধর শুরু করে। পরে আমার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপরে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। 
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়মুল হুদা বলেন, আহত সাংবাদিকের নাক ও চোখে আঘাত প্রাপ্ত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে বলে জানান তিনি। এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।এ হামলার ঘটনায় সাভার ও আশুলিয়ার গণমাধ্যমকর্মীরা দোষীদেরকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান।

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit