মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

এমপি আজিমের সংসদীয় আসন ‘শূন্য’ ঘোষণা নিয়ে জটিলতা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সম্প্রতি ভারতের মাটিতে খুন হয়েছেন। তবে এখনো তার লাশের সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে সংসদে তার আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।  

এদিকে জাতীয় সংসদের পক্ষ থেকে আনোয়ারুল আজিমের আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করার কথা। নির্বাচন কমিশনেরও ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। আনোয়ারুল আজিম একাধারে সংসদ সদস্য ও পরিবহণ ব্যবসায়ী। তার স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব পরিচালনার জন্যও মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি।

১২ মে চিকিৎসার জন্য ব্যক্তিগত সফরে ভারতে যান টানা তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১৭ মে থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরদিন তার নিখোঁজের বিষয়ে উত্তর কলকাতার বরানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সেখানকার বন্ধু গোপাল বিশ্বাস। এরপর সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস (ডরিন) ঢাকায় গোয়েন্দা সংস্থা ডিবির কাছে বাবার নিখোঁজের অভিযোগ দেন।

গণমাধ্যমের খবর অনুযায়ী, ১৩ মে রাতে খুন করা হয় আনোয়ারুলকে। কলকাতা পুলিশ তার মরদেহ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে ১২ দিন পেরিয়ে গেলেও মৃতদেহ পাওয়া যায়নি। 

এর আগে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম (লিটন) নিজ বাড়িতে খুন হন। এরও আগে আহসান উল্লাহ মাস্টার সংসদ সদস্য থাকা অবস্থায় খুন হন। তবে তাদের মরদেহ নিয়ে অনিশ্চয়তা ছিল না। ফলে মৃত্যুর পরপরই সংসদ সচিবালয় আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচনের ব্যবস্থা করে; কিন্তু এমপি আজিমের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। 

সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব কেএম আবদুস সালাম গণমাধ্যমকে জানিয়েছেন, এ সপ্তাহে বিষয়টি নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংসদবিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিজাম উদ্দিন আহমদ বলেন, এভাবে কোনো সংসদ সদস্যের মৃত্যু অতীতে ঘটেনি। সাধারণত কারও মৃত্যুর ক্ষেত্রে মৃত্যু সনদ দেওয়া হয়। এখানে কিভাবে তা করা হবে সেটা এখনো পরিষ্কার নয়। মরদেহ বা দেহাবশেষ না পেয়ে মৃত্যু সনদ দেওয়া হলে আইনি প্রশ্ন ওঠার সুযোগ থাকে। 

তবে এক্ষেত্রে রাষ্ট্র মৃত্যুর কথা নিশ্চিত করছে। আসন শূন্য ঘোষণা করতে অসুবিধা হবে না বলে মনে করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit