সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় রেমাল: শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে যে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : দেশে ঘূর্ণিঝড় পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধের ব্যাপারে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দুর্যোগকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে স্ব স্ব জেলাগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে। 

জবাবে শিক্ষামন্ত্রী আরও বলেন, ঝড়ের কবলে পড়তে পারে এমন জেলাগুলোর স্ব স্ব দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে যেভাবে ব্যবহার করা যায়, তা করবে। সেক্ষেত্রে সেসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্লাশ স্থগিত থাকবে।

এদিকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জেলাসহ সংশ্লিষ্ট জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ব্যবহার এবং পাঠদান কার্যক্রম পরিচালনায় নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগ পরিস্থিতিতে উপকূলীয় জেলাসহ সংশ্লিষ্ট বিষয়ক স্থায়ী আদেশ মোতাবেক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ব্যবহার ও শ্রেণি কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit