মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ইসরাইলি সেনাকে ধরে নিয়ে গেল ফিলিস্তিনি যোদ্ধারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একটি টানেলে ইসরাইলের ইহুদিবাদী সেনাদের জন্য একটি ফাঁদ পেতেছিল। আর সেই ফাঁদে পা দিয়েছিল ইসরাইলি সেনারা। এতে অজানা সংখ্যক দখলদার সেনা হতাহত এবং ধরা পড়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামাসের সামরিক শাখা কাশেম বিগ্রেডের মুখপাত্র আবু ওবাইদা এ তথ্য জানিয়েছেন। উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে এই ঘটনা ঘটানো হয় বলে দাবি করেছেন তিনি।

তবে হামাসের এ দাবি অস্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। এদিকে হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র ওসামা হামাদান বলেন, ইসরাইলের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে নতুন করে আর কোনো আলোচনা হবে না। এ ধরনের আলোচনা বরং ইসরাইলকে গাজায় আরও বেশি হামলার সুযোগ করে দেয়। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজার ৪২০ জন।

দক্ষিণ রাফায় ইসরাইলকে হামলা না চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতও ইসরাইলি বাহিনীকে সেখানে হামলা না চালাতে নিষেধ করেছে। কিন্তু ইসরাইল আন্তর্জাতিক আদালতের সে আদেশকে পাত্তাই দিচ্ছে না। নাম না প্রকাশের শর্তে ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশ কোনো জেনারেলের আদের্শ নয়, যে আমরা মানতে বাধ্য।

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit