সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

এবার ‘ঋতুকামিনী’ সিনেমায় অধরা খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১২৮ Time View

বিনোদন ডেস্ক : এখন নিয়মিত অভিনয় করছেন বর্তমান প্রজন্মের চিত্রনায়িকাদের মধ্যে গ্ল্যামারাস অধরা খান। তার অভিনীত একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এবার  ‘ঋতুকামিনী’ নামে নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন এ নায়িকা। 

এ সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটির গল্প দারুণ। আমার চরিত্রেও বেশ ভেরিয়েশন আছে। গ্রামের একেবারেই সহজ সরল একটি মেয়ে। এবারই প্রথম সজল ভাইয়ার বিপরীতে অভিনয় করছি। এটা দারুণ অভিজ্ঞতা। আশা করছি মুক্তির পর সিনেমাটি দর্শক সাদরে গ্রহণ করবেন।’ 

এদিকে অধরা কিছুদিন আগে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় ‘দখিন দুয়ার’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন। এ ছাড়াও তার হাতে আরও একাধিক সিনেমার কাজ রয়েছে। যেগুলোর শুটিংও শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit