শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হতাশ ট্রাম্প পরস্পরবিরোধী বার্তার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এক ভুলের মাশুল, যেভাবে আমেরিকার বন্ধু থেকে পর হয়ে গেলেন নেতানিয়াহু শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিললো ২ যুগ আগে মৃত স্বামীর অক্ষত লাশ! মেট্রোস্টেশনে বোমাসদৃশ বস্তু বোমা নয়, জর্দার কৌটা যুক্তরাষ্ট্রের নতুন আতঙ্ক ইরানের ‘খেইবার শেকান’ মা না হয়েও জন্ম সনদে নাম অন্তর্ভুক্তি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি ১৫ বছরের সাজা বাতিল, কারামুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রে এখন মদ্যপানকারীর চেয়ে গাঁজা সেবনকারীর সংখ্যা বেশি: গবেষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের দৈনিক মদ্য পানের হিসেবকে ছাড়িয়ে গেছে গাঁজা সেব। দেশটিতে এখন মদ্য পানকারীর থেকে গাঁজা সেবনকারীর সংখ্যাই বেশি। এমনটাই উঠে এসেছে সদ্য প্রকাশিত এক গবেষণায়। খবর এপি।

৪০ বছর ধরে ন্যাশনাল সার্ভে অন ড্রাগ ইউজ অ্যান্ড হেলথের সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে অ্যাডিকশন জার্নালে ওই গবেষণাটি প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতিদিন গাঁজা সেবনকারীর সংখ্যা নিয়মিত অ্যালকোহল পানকারীদের সংখ্যার চেয়ে বেশি।

২০২২ সালে যুক্তরাষ্ট্রে দৈনিক গাঁজাসেবনকারীর সংখ্যা ছিল প্রায় এক কোটি ৭৭ লাখ। সেই সময়ে দৈনিক মদপানকারীর সংখ্যা ছিল এক কোটি ৪৭ লাখ।

১৯৯২ থেকে ২০২২ সালের মধ্যে প্রায় প্রতিদিন গাঁজা সেবন করেন এমন মানুষের সংখ্যা ১৫ গুণ বেড়েছে। ১৯৯২ সালে গাঁজাসেবীর সংখ্যা ছিল এক মিলিয়ন থেকেও কম যা।  

ঔষধি গাঁজা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইও কেয়ারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড. ব্রুক ওয়ার্স্টার বলেন, জরিপে যতোটা বোঝা যাচ্ছে প্রকৃত ব্যবহারের হারে ততোটা পরিবর্তন হয়নি। লোকেরা এটি ব্যবহার করছে তা স্বীকার করতে ততটা ভয় বোধ করে না।

যুক্তরাষ্ট্রের ২৪টি রাজ্য ও এক জেলায় বিনোদনমূলক ব্যবহারের জন্য গাঁজা সেবনের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া ৩৮টি রাজ্যে ওষুধ হিসেবে গাজা ব্যবহারের বৈধতা রয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৪,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit