মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিমানবন্দর এলাকায় ইউনিমার্ট ও শেফস টেবিলের সর্ববৃহৎ শাখা উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৫৩ Time View

ডেস্ক নিউজ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে সুপারশপ ইউনিমার্ট এবং শেফস টেবিলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

২৩ মে বৃহস্পতিবার প্রতিষ্ঠানগুলোর সর্ববৃহৎ ও ফ্লাগশিপ আউটলেটের উদ্বোধন করেন ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা।

এখানে পাওয়া যাবে দেশীয় বিদেশি নামকরা ব্র্যান্ডের পোশাক এবং প্রসাধনী সামগ্রী। আর সেন্টার পয়েন্ট এর পঞ্চম তলায় সাজানো হয়েছে সেফ’স টেবিল যেখানে থাকছে দেশি–বিদেশি বৈচিত্রপূর্ণ মজাদার সব খাবার। আর দৃষ্টি নন্দন সবুজ পরিবেশ আকৃষ্ট করবে আগতদের। এছাড়াও উদ্বোধন উপলক্ষে ২৩ মে থেকে ঈদুল আযহার আগের রাত পর্যন্ত সেন্টার সেন্টার ফর হ্যাপিনেস শীর্ষক একটি প্রদর্শণীর আয়োজন করছে।

প্রদর্শনীতে লাইভ মিউজিক পারফরমেন্স, ম্যাজিক শো, স্ট্যান্ড আপ কমেডি শো, আর্ট শো-কেস, প্রসিদ্ধ শিল্পী দ্বারা পরিচালিত ওয়ার্কশপ, বাচ্চাদের জন্য সীমাহীন মজাদার কার্যক্রম।

এছাড়াও প্রিমিয়াম ব্র্যান্ডের আউটলেট গুলো থাকবে এই প্রদর্শনীতে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা আকতার মাহমুদ রানা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনদ্দিন হাসান রশিদ, পরিচালক শারফুদ্দিন আকতার রশিদ, ইউনিমার্টের সিইও মুরতজা জামান, রিয়েল এস্টেট ডিভিশনের সিইও শেখ মোহাম্মদ ফারুক হোসাইনসহ ইউনাইটেড গ্রুপের উর্ধতন কর্মকর্তারা। প্রতিদিন সকাল দশটা থেকে রাত ১১টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য খোলা থাকবে সেন্টার পয়েন্ট।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৪,/রাত ৮:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit