রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ায় বোমা বিস্ফোরণে তিনজন নিহত, আহত ২১ ‘বড় ভাই’ সঞ্জয় দত্তকে জড়িয়ে ধরে সালমান খানের আবেগঘন বার্তা বাবা বিজয়কে নিয়ে হলিউড সিনেমা বানাতে চান জেসন সঞ্জয় দুই দশক পর উর্মিলা-রামগোপাল ভার্মার ‘গোপন বিয়ের’ খবর দিলেন সাংবাদিক ট্রাম্পের ‘যুগান্তকারী সাফল্য’ ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩ ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প হুবহু ইলন মাস্কের মতো দেখতে কে এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

খুশকিমুক্ত চুল পেতে চাইলে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৪৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : খুশকি হলো মাথার ত্বকের মরা কোষ। মানব শরীর থেকে এমন মরা কোষ ঝরে পড়তে থাকে। তবে তা খালি চোখে দেখা যায় না। অন্যদিকে মাথার ত্বকে প্রতিনিয়তই নতুন নতুন কোষ তৈরি হয়। পুরনো কোষ ঝরে পড়ে। একে একটি প্রাকৃতিক চক্রও বলা চলে। কিন্তু সমস্যা তখনই হয়, যখন এই মরা কোষ ঝরে পড়ার পরিমাণ বেড়ে যায়। একে বলে খুশকির সমস্যা।

যাদের ত্বক শুষ্ক, তারা একটু বেশিই  খুশকির সমস্যায় ভোগেন। খুশকি পুরোপুরি নির্মূল করা কঠিন। এ সময় মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখাই উপযুক্ত দাওয়াই। এতে কার্যকর ফলাফলও পাওয়া যাবে। নিয়মিত শ্যাম্পু করা মাথার ত্বক পরিষ্কার করতে চাই শ্যাম্পু। কিন্তু প্রাকৃতিক উপায়ে পরিষ্কার করতে পারলে ভালো ফল পাওয়া যাবে। কুসুম গরম পানিতে সারা রাত রিঠা ভিজিয়ে রেখে সকালে সেই পানি দিয়ে চুল পরিষ্কার করে নিতে পারেন। 

আধা কাপ মৌরি ও ১ কাপের তিন ভাগের এক ভাগ মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। পরে মৌরি ও মেথির ঘন মিশ্রণ তৈরি করে নিন। এতে দিন সামান্য মেথি ও মৌরি ভেজানো পানি। মিশ্রণটি মাথার ত্বকে ব্যবহার করে ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিলে খুশকি অনেকটাই কমবে।

চুল আঁচড়ালে কমবে খুশকি

চুল আঁচড়ানোর সঙ্গে খুশকি কমার সম্পর্ক আছে। কিন্তু নিয়ম হতে হবে সঠিক। মাথা নিচু করে সব চুল উপুড় করে সামনে নিয়ে আসুন। এবার চিরুনি দিয়ে ঘাড়ের দিক থেকে চুল আঁচড়ে কপালের দিকে আনুন। এতে খুশকি কমে আসবে অনেকটাই।

লেখা : উম্মে হানি

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit