শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

রাতের রূপচর্চায় কীভাবে হলুদ ব্যবহার করবেন?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৩৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রূপ বিশেষজ্ঞদের মতে, গায়ের রং উজ্জ্বল হওয়া থেকে শুরু করে ব্রণ, র‌্যাশ, অ্যালার্জি, পোড়া দাগও দূর করতে পারবেন হলুদ ব্যবহারের মাধ্যমে।

তবে হলুদের উপকারিতা পেতে কখনও সরাসরি হলুদ ত্বকে লাগাবেন না। হলুদের সঙ্গে সামান্য চালের গুঁড়া ও গোলাপজল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
 
ঘুমাতে যাওয়ার আগে এ পেস্ট মুখে ম্যাসাজ করে অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। চালের গুঁড়া প্রাকৃতিক স্ক্রাব হিসেবে ত্বকের মরা কোষ দূর করে ত্বকে এনে দেবে রেশমী আভা।
 
ফেসপ্যাকটি শুকিয়ে গেলে ভেজানো তুলার সাহায্যে আলতো হাতে ম্যাসাজ করে মুখ ধুয়ে নিন। আর ভালো ব্র্যান্ডের একটি ক্রিম লাগিয়ে ঘুমান।
  
একদিন পরপর সপ্তাহে তিন দিন হলুদ প্যাক ব্যবহার করুন। আর ত্বকের গ্লো নিজেই পরখ করুন। ত্বকের দাগ পরিষ্কার করে উজ্জ্বলতা বাড়াবে হলুদ।
 
সেই সঙ্গে রোদে পোড়া দাগ আর চোখের নিচে কালো দাগ থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন হলুদের ফেসপ্যাক।  

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit