শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

দৌলতপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৭৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে শুক্রবার দিনব্যাপী উপজেলার মানিকদিয়াড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ডাক্তার মো. শাহেদ কামাল, ডাক্তার সাবিয়া সুলতানা, হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টার’র চেয়ারম্যান মো. শাহীন আলম লিটন, ব্যবস্থাপনা পরিচালক, রাকিবুল ইসলাম সুমন, পরিচালক ডাবলু আক্তার শাওন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে ডাক্তার পরামর্শ, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ, ডায়বেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয়ের আয়োজন করে হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক মোছা. মিতা আক্তার লিজা। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রমের সহযোগিতায় ছিলেন, শারমিন আক্তার, আফরোজা খাতুন, রনি ইসলাম, তানভীর, আদর, শিমুল। পরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শ করেন, গণমাধ্যম কর্মী রাজু আহম্মেদ, আহাদ আলী নয়ন ও দৌলতপুর ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশনের সভাপতি মো. সবুর মোল্লা। ফ্রি মেডিকেল ক্যাম্পে দৌলতপুরের বিভিন্ন এলাকার কয়েক শত নারী পুরুষ চিকিৎসা সেবা নেন।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৪,/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit