বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

সেপটিক ট্যাংকে মিলল ৪০ হাজার ডলার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : ৪০ হাজার ডলার চুরি করে পালিয়েও শেষ রক্ষা হলো না চোরের। অবশেষে ভাঙ্গা থানা পুলিশের হাতে ওই চোর আটক হয়। চোরের বাড়িতে উপজেলার রায়পাড়া সদরদী গ্রামের সেপটিক ট্যাংক থেকে শুক্রবার সকালে ডলারগুলো উদ্ধার করা হয়। চোর মেহেদী হাসান তামিম (২৭) সদরদী গ্রামের মৃত আলতাফ কাজীর ছেলে। এ ঘটনায় চোরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

ভাঙ্গা থানার এসআই মনির হোসেন জানান, আসামি মেহেদী হাসান তামিম ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। বুধবার বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার এসএম তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যায় তামিম। কাজ করার এক ফাঁকে ইঞ্জিনিয়ারের ছোট ভাই অস্ট্রেলিয়া পাঠানোর জন্য বাসায় রাখা ছিল ৪০ হাজার ডলার, যা টাকার অংকে দাঁড়ায় প্রায় ৪৭ লাখ টাকা। তামিম কাজ করার ফাঁকে কৌশলে ৪০ হাজার ডলার নিয়ে গ্রামের বাড়ি ভাঙ্গায় পালিয়ে আসেন। পরে তৌহিদুজ্জামানের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তামিমের বাড়ি রায়পাড়া অভিযান চালিয়ে মেহেদী হাসান তামিমকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে, বাড়ির সেপটিক ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৪,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit