বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

গরমে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে কি করবেন!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৮১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বর্তমান সময়ে অনেক মানুষই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন। গরমকালে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে থাকে। আর গরমে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে আপনাকে প্রতিদিন এই সবজিগুলো খেতেই হবে। দেখুন তালিকায় কোন কোন সবজি রয়েছে। গ্রীষ্মের মৌসুমে রোজই টমেটো খেতে পারেন আপনিও। কারণ, এতে প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে। এই সবজিটি নিয়মিত খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমবে। এতে শরীর সুস্থ থাকবে। ত্বকও ভালো থাকে। টমেটো আপনি সালাদ, চাটনি বা স্যুপ করে খেতে পারেন।

কলা
কলা যদি আপনি ইউরিক অ্যাসিড রোগে আক্রান্ত থাকেন তাহলে নিত্যদিন কলা খেতে পারেন। এতে ইউরিক অ্যাসিড কমে এবং গাঁটের ব্যথা থাকলে তাও দ্রুত কমবে।

কুমড়া
কুমড়া গরমকালে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে, শরীর সুস্থ রাখতে নিত্যদিন খান কুমড়া। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এতে থাকে ভিটামিন সি। যা ত্বক ও চুলের জন্য খুব ভালো। এতে কম পরিমাণ পিউরিন থাকে। পিউরিন জাতীয় খাবার খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমতে থাকে শরীরে।

গরমকালে মাশরুম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে বিটা গ্লুকোন থাকে। যা জয়েন্টের ফোলাভাবে কমাতে সাহায্য করে। সেই সঙ্গে কমবে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা।

শশা
গরমকালে শরীর একেবারে ফিট রাখতে আপনি রোজ খান শশা। যা স্বাস্থ্যের জন্য খুব ভালো। শশাতে প্রচুর পরিমাণে জল থাকে। শশা খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমবে। তাছাড়াও থাকে ফাইবার। যা আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করবে।

চেরি
চেরি গরমকালে ইউরিক অ্যাসিডের রোগীরা নিত্যদিন খান চেরি ফল। চেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ৬, ভিটামিন কে, ভিটামিন সি থাকে। তাছাড়াও থাকে খনিজ। যা আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে।

পটল
গরমকালে নিত্যদিন খান পটল। পটল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। যা ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। এমনকি বাতের ব্যথা কমাতেও কার্যকরী পটল।

কিউই ফল
যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তারা নিত্যদিন খেতে পারেন কিউই ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই, পটাশিয়াম ও ফ্লোলেট থাকে। যা শরীরে জমে থাকা টক্সিন বের করে দেয়।

তথ্যসূত্র- ওয়ান ইন্ডিয়া

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৪,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit