সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

খাগড়াছড়িতে পুলিশ সুপার মুক্তা ধর এর উদ্যোগে প্রথম ফল উৎসব অনুষ্ঠিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৮৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে পুলিশ সুপার মুক্তা ধর এর উদ্যোগে পুলিশ লাইন্সে প্রথম গ্রীষ্মকালীন মৌসুমি ফল উৎসব  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩মে) দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ফোর্স এবং বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের উপস্থিতিতে ফল উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পুলিশ পরিবারের অভিভাবক পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)।

গ্রীষ্মকালীন মৌসুমি ফল উৎসবে আম, কাঁঠাল, আনারস, লিচু, জামরুল, কলা, ডাব, নারিকেল, পেয়ারা, তরমুজ, তালশাঁস, পেপে, খেজুর, বেল, জাম্বুরা সহ বিভিন্ন জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয়।দেশীয় ফল এর সুমিষ্ট ঘ্রাণ যেন অনুষ্ঠানটিকে আরো বিমোহিত করেছে। এরই মধ্যে জমকালো এই অনুষ্ঠানে নানা ধরণের ফলের স্বাদ নিতে সবাই মাতোয়ারা হয়ে উঠেন।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)বলেন, আমাদের দেশে প্রাকৃতিক ভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগতমানে অনন্য। নিয়মিত পুষ্টিকর ফল শারীরিক রোগব্যাধি থেকে দূরে রাখে।তিনি বলেন, এখন জৈষ্ঠ্য মাস চলছে। বাজারে এখন গ্রীষ্মকালীন অনেক ফল পাওয়া যাচ্ছে। আমরা আমাদের জেলা পুলিশের সকল সদস্যদের নিয়ে এই গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করেছি। আজকে এখানে যারা উপস্থিত ছিল তারা সকলে এই ফল গুলোর স্বাদ উপভোগ করেছে।

আজকের দিনে সবাই মিলে একসাথে পুলিশ লাইনে মৌসুমি ফল খেতে পেরে মনে হচ্ছে বাড়িতে বসে আত্মীয় স্বজনদের নিয়ে খাচ্ছি। তিনি আরো বলেন, সুস্থ থাকতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই। এই ধরনের ফল উৎসব পুলিশ সদস্যদের শরীর সুস্থ ও সবল রাখবে। পুলিশ সদস্যরা বলেন, সুস্থ ও সুন্দর জীবনের জন্য প্রাকৃতিক ফল খাওয়ার বিকল্প নেই। পুলিশ লাইন্সে ফল উৎসবের আয়োজন খুব ভালো লাগছে। ফল উৎসবের আয়োজনটি আমরা আনন্দের সাথে উপভোগ করছি। এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য পুলিশ সুপার মহোদয়কে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

ফল উৎসবে এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মাহমুদা বেগম,  খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (ত্রুাইম এন্ড অপস) মো.জসীম উদ্দিন, রামগড় সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন, খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো.তফিকুল আলম,মাটিরাঙ্গা সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ্, খাগড়াছড়ি সহকারি পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা  উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৪,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit