বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

এমপি আনারের বাড়িতে চলছে শোকের মাতম

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৮৬ Time View

ডেস্ক নিউজ : ঝিনাইদহে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বাড়িতে চলছে শোকের মাতম। 

বুধবার তার মৃত্যুর খবর শোনার পর থেকেই আনোয়ারুল আজীমের বাড়ি কালীগঞ্জ শহরের ভুষণ হাইস্কুলে রোডে মধুগঞ্জ বাজারে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা। 

নিকট আত্মীয়-স্বজনরাও বাড়িতে এতে জড়ো হন। এসময় তারা কান্নায় ভেঙ্গে পড়েন তারা। 

দ্রুত সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান নেতাকর্মীরা। 

এদিকে, ভারতে যাওয়ার জন্য কাগজপত্র তৈরি করতে পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করছেন। 

গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যান ঝিনাইদহ-৪ আসনের এই সংসদ সদস্য। সেখানে নিখোঁজ হন তিনি। পরে পশ্চিমবঙ্গের বরাহনগর থানায় জিডি করেন এমপি আনারের বন্ধু গোপাল। 

আজ বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার লাশ উদ্ধার করে কলকাতা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৪,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit