মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

আইপিএলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিবেন ধোনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে হেরে প্লে-অফে জায়গা করে নিতে ব্যর্থ হয় মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। পাঁচবারের চ্যাম্পিয়ন এই দলে কত ক্রিকেটারই এসেছেন এবং দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কিন্তু চেন্নাই সমর্থকদের জন্য ধোনি যেন ভিন্ন এক আবেগের নাম।

যার প্রমাণ এবারের আইপিএলেও মিলেছে। ধোনি ব্যাট হাতে মাঠে নামা মাত্রই দর্শকরা গগনবিদারী চিৎকারে পুরো স্টেডিয়াম ভাসিয়েছেন। ধোনির ব্যাট থেকে একটি ছক্কা দেখার অপেক্ষায় পুরো ম্যাচ অপেক্ষা করেছেন। সেই ধোনির ক্রিকেট ক্যারিয়ারটা এখনই শেষ হয়ে যাক এমনতা চান না তার ভক্তরা।

গত শনিবার আইপিএল থেকে চেন্নাই বিদায় নেওয়ার পর সবার মনে একটাই প্রশ্ন, ধোনিকে আর মাঠে ব্যাট হাতে দেখা যাবে? অনেকেই ধরে নিয়েছেন ৪২ বছর বয়সী ধোনি এবারের আইপিএলের পরই আনুষ্ঠানিকভাবে নিজের ব্যাট আর গ্লাভসজোড়া তুলে রাখবেন।

টাইমস অব ইন্ডিয়াকে তাদের সূত্র বলেছে, ‘ধোনি নিজে থেকে চেন্নাইয়ের কাউকেই বলেনি যে এটাই তার শেষ। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া আগে তিনি কয়েক মাস চিন্তাভাবনা করে দেখবেন এবং অপেক্ষা করবেন, এমনটাই ম্যানেজমেন্টকে তিনি জানিয়েছেন।‘

এই বয়সের যে ফিটনেস ধোনি ধরে রেখেছেন, চলতি আসরেও যেসব বড় ছক্কা তিনি হাঁকিয়েছেন, তা অতুলনীয়। চেন্নাই আশা করছে তাদের ঘরের মাঠ চিদাম্বরমেই নিজের ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটা খেলবেন ধোনি। আইপিএলে আরও একটি মৌসুম ব্যাট হাতে নিজের ঝলক দেখাবেন বিশ্বকাপজয়ী এই উইকেটকিপার ব্যাটার, সেই অপেক্ষাতেই আছে তার ভক্তরা।

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit