শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ 

কলম্বো স্ট্রাইকার্সে ডাক পেলেন তাসকিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : জুলাইয়ের ১ তারিখ থেকে পর্দা উঠছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসরের। টুর্নামেন্টটি কেন্দ্র করে চলছে খেলোয়াড় নিলাম, একের অধিক বাংলাদেশের তারকা ক্রিকেটারও সেখানে নাম লিখিয়েছিলেন। টাইগার পেসার তাসকিন আহমেদ দল পেয়েছেন। তবে অবিক্রিত রয়ে গেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন তাসকিন। বাংলাদেশের হয়ে সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও বল হাতে দেখিয়েছেন নিজের ঝলক। সেই সুবাদে পেস বোলারদের ক্যাটাগরিতে নাম উঠেছে তার। ৫০ হাজার ডলার ভিত্তিমূল্যে তাকে দলে টেনেছে কলম্বো স্ট্রাইকার্স।

অপরদিকে উইকেটরক্ষক ক্যাটাগরিতে নাম উঠেছিল লিটন ও মুশফিকের। তবে দিনশেষে কিছুটা হতাশই হতে হয়েছে তাদের, কারণ কোনো দলই তাদের নিতে আগ্রহ প্রকাশ করেনি। ফলস্বরূপ অবিক্রিতই থেকে গেছেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit