বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন

রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুই

জমীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১২৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:   খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও  ইয়াবা ট্যাবলেটসহ কান্ত মজুমদার প্রকাশ কান্ত শিল(২২) হৃদয় কান্তি দে(২২),কে গ্রেফতার  করেছে থানা পুলিশ গতকাল সোমবার (২০মে) , রাত পৌনে ১২টার দিকে  রামগড় থানার একটি চৌকস দল থানা এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে  রামগড় থানাধীন রামগড় পৌরসভার ৩নং ওয়ার্ডের সিদ্দিকের বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে তাদের দেহ তল্লাসী চালিয়ে   ১ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ কান্ত মজুমদার প্রকাশ কান্ত শিল(২২),হৃদয় কান্তি দে(২২),কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন-কান্ত মজুমদার প্রকাশ কান্ত শিল(২২) রামগড় পৌর সভার ৩নং ওয়ার্ড উত্তর গর্জনতলী মৃত সমির মজুমদার এর ছেলে।হৃদয় কান্তি দে(২২),রামগড় পৌর সভার ৩নং ওয়ার্ড উত্তর গর্জনতলী অমল কান্তি দে এর ছেলে। রামগড় থানা পুলিশ জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রামগড় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন এবং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার  মুক্তা ধর, পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। 

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৪,/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit