শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম

সিইসির বেতন লাখের ওপরে

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২০ মে) মন্ত্রিসভার বৈঠকে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার পারিতোষিক ও বিশেষাধিকার আইন ২০২৪’ এর খসড়ায় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।  সোমবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী তারা মাসিক বেতনের ৫০ শতাংশ বিশেষ ভাতা, উৎসব ভাতা, নববর্ষ ভাতা, আবাসন ভাতা, এবং চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

সচিব আরও বলেন, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের পারিতোষিক ও বিশেষাধিকার নির্দিষ্ট করা হয়েছে। আগে বলা ছিল, প্রধান বিচারপতির সমান পারিতোষিক ও বিশেষাধিকার পাবেন প্রধান নির্বাচন কমিশনার। আর কমিশনাররা পাবেন আপিল ডিভিশনের বিচারপতিদের সমান। এটা আর থাকবে না। এখন বলা হয়েছে, সিইসি বেতন পাবেন ১ লাখ ৫ হাজার টাকা, সঙ্গে অন্যান্য বিশেষাধিকার। একইভাবে কমিশনাররা বেতন পাবেন ৯৫ হাজার টাকা, সঙ্গে অন্যান্য বিশেষাধিকার।
  
তিনি বলেন, ‘এ বছরের ১৭ এপ্রিল আইনের খসড়া উঠেছিল। তখন নীতিগত অনুমোদন করা হয়েছিল। আজকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।’‘আইনের আওতায় বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার যে বেতন-ভাতাদি পেয়ে থাকেন সেটি ছিল ১৯৮৩ সালের। সেটি ‘দ্য চিফ ইলেকশন কমিশনার এন্ড কমিশনারস (রিমিউনেরেশন এন্ড প্রিভিলেজেস) অর্ডিন্যান্স-১৯৮৩’, যোগ করেন তিনি।
 
তিনি আরও বলেন, আমাদের উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে সামরিক শাসনামলের যেসব আইন ছিল সেগুলো পরিবর্তনের যে নির্দেশনা আছে তার আলোকে এই আইনটি করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit