বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

রাইসির মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২০ মে) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উইসমা পুত্র থেকে এক বিবৃতিতে এই শোক প্রকাশ করা হয়। শোকবার্তায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরানের নাগরিক ও প্রেসিডেন্টের স্বজনদের গভীর সমবেদনা জানান।

ইব্রাহিম রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করে আনোয়ার বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট নিহত হওয়ার পরও উভয় দেশ মুসলিম বিশ্বের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করে যাবে। 

 
তিনি বলেন, ‘ইব্রাহিম রাইসি ও হোসেইন আমির এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের বেশ কয়েকজন কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবার, ইরানের জনগণ এবং এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সমবেদনা জানিয়েছে।’

আনোয়ার ইব্রাহিম তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে লিখেছেন, ‘আল্লাহ তাদের আত্মার শান্তি দান করুন এবং তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন।’

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit