আশুলিয়ায় (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় গৃহবধূ মনি বেগম (২৬) ও রহুল আমীন হাওলাদার (৩২) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ। সোমবার বিকালে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার ফজলুর রহমানের ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেন পুলিশ। নিহত দম্পতি মনি আকতার (২৬)। সে বরগুনা জেলার আমতলী থানার ছোবহান মৃধার মেয়ে। অন্যদিকে পটুয়াখালী সদরের কড়িপাইকা গ্রামের মৃত হাকিম হাওলাদের ছেলে নিহত রুহুল আমীন।
নিহতের পাশের রুমের ভাড়াটিয়া জানায়, স্বামী-স্ত্রীর ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় বেলা ১১টার দিকে তাদের গেটের সামনে গিয়ে ডাক দেই। কোন শাড়া শব্দ না পেয়ে বারান্দার গেট থেকে উঁকি দিয়ে দেখি দরজা খোলা। বিছানায় মনির লাশ পড়ে আছে দেখা যায়। পরে মেইন গেট খুলে রাস্তায় গিয়ে দেখি দুই জানালার এক পাশ খোলা। এরপরে ওই জানালা থেকে উঁকি দিয়ে তার স্বামীকে গলায় আড়ার সাথে ওড়না প্যাচানো অবস্থায় দেখতে পাই।
পরে লোকজনকে খবর দিলে তারা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ নিয়ে যায়। স্বামী-স্ত্রীর মধ্যে আমরা কোন পারিবারিক ঝামেলা দেখি নাই। এই মৃত্যু আমাদের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে বাড়ীওয়ালা এবিষয়ে বিস্তারিত জানাতে পারবে।তবে এবিষয়ে বাড়ীওয়ালা মোঃ ফজলুল করীম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
এবিষয়ে আশুলিয়া থানার (এসআই) উপ-পরিদর্শক মোঃ মাসুদ আল-মামুন জানান, ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়ণা তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।