সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

পাওয়ার প্লে’র চ্যালেঞ্জ নেয়ার অপেক্ষায় শেখ মেহেদী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৭ বার শেখ মেহেদীকে উদ্বোধনী বোলিংয়ে আনা হয়েছে । শুরুতে বোলিংয়ে এসে সাফল্যও পেয়েছেন তিনি। ক্যারিয়ারের ৩৮ টি-টোয়েন্টি উইকেটের ২০ উইকেটই মেহেদী পেয়েছেন এই পাওয়ার প্লে’তে বোলিং করে।

তবে পাওয়ার প্লে’তে বোলিং করা ততোটা সহজ নয়। বৃত্তের বাইরে দুইজন মাত্র ফিল্ডার থাকায় প্রতিপক্ষের রানের গতিও আটকে রাখতে হয় বোলারদের। এখানেও সফল শেখ মেহেদী। তবে পাওয়ার প্লে’তে বোলিং করা যে বেশ চ্যালেঞ্জিং তা বিসিবি’কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

শেখ মেহেদী বলেন, ‘উপভোগ করা থেকে চ্যালেঞ্জ অনেক বেশি সেখানে। যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেট (হচ্ছে) রানের খেলা। এখানে যত কম রানে আটকানো যায় বোলিং করে। ওই চ্যালেঞ্জটাই বেশি থাকে। উপভোগের থেকে চ্যালেঞ্জটাই বেশি এখানে।’  

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লে’তে বোলিংটা উপভোগ করতে চান মেহেদী। তিনি বলেন, ‘কঠিন পরিস্থিতি থাকে পাওয়ার প্লে’তে। উপভোগের সুযোগ তো একদমই থাকে না। (এরপরও) সেখানে যদি উপভোগ করতে পারি, তাহলে দলের লাভটাই বেশি হবে।’

২০১৮ সালে অভিষেক হওয়ার পর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয় মেহেদীর। এরপর অবশ্য ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েন এই স্পিনার। তবে এবারের বিশ্বকাপে আবারও দলে জায়গা হয়েছে তার। আবারও দলে ফিরতে পেরে আল্লাহ’র শুকরিয়া আদায় করেছেন মেহেদী।

সাক্ষাৎকারে মেহেদী বলেন, ‘দল থেকে বাদ পড়লে যে কোনো খেলোয়াড়ের জন্যই খারাপ লাগে। আমার ক্ষেত্রেও একই ছিল। কিন্তু ফেরাটা অনেক চ্যালেঞ্জিং ছিল। আল্লাহর অশেষ রহমতে আবার ফিরতে পেরেছি আলহামদুলিল্লাহ।’   

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit