বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বিয়ের পর স্ত্রীকে একঘেয়ে লাগলে কী করবেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৯৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সবাই ভালোবাসার মানুষের সঙ্গে জীবন কাটাতে চায়। থাকতে চান এক ছাদের নিচে। সংসার করতে চান। একে অপরকে ভালোবাসায় আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখতে চান। কিন্তু সবার ইচ্ছা পূরণ হয় কি? একসঙ্গে এতগুলো বছর এক ছাদের নিচে থাকতে থাকতে একে অপরের প্রতি কি অনীহা আসে না?

২৫ বছরের সংসার

ভদ্রলোকের নাম ইমদাদুল হক মিলন। বয়স ৫৫ বছর। ২৫ বছর ধরে এক নারীর সঙ্গে সংসার করছেন। প্রথম প্রথম তাদের মধ্য়ে সব ঠিক ছিল। একে অপরের প্রতি আগ্রহ ছিল। কিন্তু দ্বিতীয় সন্তান হওয়ার পরেই পরিস্থিতি বদলে যায়। ধীরে ধীরে একে অপরের মধ্যে দূরত্ব বাড়ে। এরপর থেকেই দমবন্ধ পরিস্থিতিতে রয়েছেন তিনি।

স্ত্রীকে ভালো লাগছে না

মিলন ও তার স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি শারীরিক আগ্রহ হারিয়ে গেছে অনেক দিন আগেই। এখন স্ত্রীর সঙ্গে তার কোনো কথাও হয় না। যেন এক ছাদের নিচে দুই অপরিচিত মানুষ একসঙ্গে থাকেন। কিন্তু এভাবে আর কত দিন?

বিশেষজ্ঞের পরামর্শ

সত্যি বলতে এমন পরিস্থিতিতে দুজনকেই মনে জোর রাখতে হবে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনের মুখোমুখি বসে কথা বলতে হবে। আপনার মনে কী চলছে এবং সম্পর্ক নিয়ে কী ভাবছেন, সে কথা সরাসরি স্ত্রীকে বলতে হবে।

আলোচনা করতে ভুলবেন না

সম্পর্কে কোনো বড় সিদ্ধান্ত একা নেওয়া যায় না। তাই দুজন মিলেই টিমের মতো কাজ করতে হবে। মনে রাখতে হবে, আপনাদের সন্তান রয়েছেন। তারা বড় হয়েছে। আপনাদের যে কোনো  সিদ্ধান্ত তাদের মনে প্রভাব ফেলবে। তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে আলোচনা করা জরুরি। তাদের বিষয়টি বুঝিয়ে বলুন। আশা করি এতে পরিস্থিতি সহজ হবে।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৪,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit