স্পোর্টস ডেস্ক : আইপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে ধোনিকে সম্মান জানানো উচিত ছিল কোহলিদের বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারদের উচিত ছিল ধোনিকে সম্মান জানানো।
কারণ লিগ পর্ব থেকে বাদ যাওয়ায় চেন্নাই সুপার কিংসের আর ম্যাচ বাকি ছিল না। অর্থাৎ ধোনির খেলাও শেষ। আর হাঁটুর চোটে কাবু ধোনি পরের বছর আইপিএল খেলতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এমতাবস্থায় আরসিবির সম্মান জানানো উচিত ছিল বলে মনে করেন তিনি।
তবে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক এখনো অবসর ঘোষণা করেননি। মনে করা হচ্ছে— তিনি এই আইপিএলের পর আর খেলবেন না। ভন বলেন, আরসিবির বিশাল সমর্থক। বুঝতে পারছি ওরা কখনো আইপিএল জেতেনি। তাই এবারে প্লেঅফে উঠে আনন্দ করছে।
আনন্দবাজারকে ভন আরও বলেন, আমরা জানি না এটা ধোনির শেষ ম্যাচ কিনা। মনে হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনি জীবনের শেষ ক্রিকেট ম্যাচটি খেলে ফেলেছেন। হয়তো এটাই শেষ। কিন্তু ধোনির সঙ্গে হাত মেলাতে যেতে দেরি করেন কোহলিরা। ওর মতো একজন কিংবদন্তিকে দাঁড়িয়ে থাকতে হয় হাত মেলানোর জন্য। হাত মিলিয়ে নেওয়ার পরেও তো আনন্দ করা যেতে পারত বলেও মনে করেন তিনি। সূত্র: আনন্দবাজার
কিউএনবি/অনিমা/২০ মে ২০২৪,/বিকাল ৩:৫৬