সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

পুঁজিবাজারে সূচকের বড় পতন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে যথাক্রমে ১১৭৫ ও ১৯২৩ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ২৮৯টির এবং অপরির্বতিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৪৮ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১৫ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৭৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৭ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৩৭ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৪৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানি শেয়ারের দর।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৪,/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit