রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বাবা বিজয়কে নিয়ে হলিউড সিনেমা বানাতে চান জেসন সঞ্জয় দুই দশক পর উর্মিলা-রামগোপাল ভার্মার ‘গোপন বিয়ের’ খবর দিলেন সাংবাদিক ট্রাম্পের ‘যুগান্তকারী সাফল্য’ ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩ ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প হুবহু ইলন মাস্কের মতো দেখতে কে এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি

দুর্ঘটনার পর রাইসির হেলিকপ্টার থেকে জরুরি ফোন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার দুর্ঘটনার পর এখনও নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে র্ঘটনার কবলে পড়ার পর প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারা হেলিকপ্টার থেকে জরুরি ফোনকল করেছিল বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি।

স্থানীয় সময় রোববার সীমান্তবর্তী শহর জোলফারের কাছে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় কারণে রাইসির হেলিকপ্টারটি বিপজ্জনকভাবে অবতরণ করে বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

এদিকে হেলিকপ্টারটি খুঁজতে এ পর্যন্ত ৪০টি দল অংশ নিলেও বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টি ও কুয়াশার কারণে হেলিকপ্টার ও আরোহীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অঞ্চলটিতে ৫ মিটারের বেশি দূরত্বে দেখা যাচ্ছে না বলে জানিয়েছে তেহরান।  

এদিকে, দুর্ঘটনার কবলে পড়ার পর প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারা হেলিকপ্টার থেকে জরুরি ফোনকল করেছিল বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি। তবে কথা শেষ করার আগেই সংযোগ বিচ্ছিন হয়ে পরে। তাই ইরান কর্তৃপক্ষের ধারণা এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি। 

সীমান্তবর্তী অঞ্চলে বাঁধ উদ্বোধন করতে পূর্ব আজারবাইজান প্রদেশে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। যেখান থেকে ফেরার পথে প্রতিকূল আবহাওয়ার কারণে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি।

হেলিকপ্টারটিতে রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। 

এদিকে, রাইসি মারা গেলে ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার ।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৪,/সকাল ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit